Tuesday, September 26, 2017

খোঁজ মিলল ১০ নতুন পৃথিবীর!


সৌরজগতের বাইরে পৃথিবীর মতো আরো ১০টি গ্রহের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।  সংস্থাটির কেপলার টেলিস্কোপ ওই গ্রহগুলোর সন্ধান পায়। স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় নাসা। 
নাসা জানায়, ওই ১০টি গ্রহ পৃথিবীর মতোই তারা ‘সূর্য’ থেকে একেবারে সঠিক দূরত্বে অবস্থান করছে। এর ফলে সেখানে পানি থাকার সমূহ সম্ভবনা রয়েছে। আর তরল পানি থাকলে জীবনের অস্তিত্ব পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ান এ তথ্য দিয়েছে। 
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাসার বিজ্ঞানী মারিও পারেজ বলেন, ‘গুরুত্বপুর্ণ প্রশ্ন হলো, আমরা কি একা? আমরা যে আসলেই একা নই কেপলার হয়তো সেটা আমাদের পরোক্ষভাবে বলছে।’
তবে আভি লোয়েব নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নিজস্ব তারা থেকে পৃথিবীর মতোই উপযুক্ত দূরত্বে অবস্থান করছেন এমন গ্রহের সংখ্যা একেবারে কম নয়।  
২০০৯ সালে কেপলার টেলিস্কোপের উৎক্ষেপণ করে নাসা। তাদের ওই কাজের উদ্দেশ্য ছিল মহাকাশে পৃথিবীর মতো আর কোনো গ্রহ আছে কি না-সে প্রশ্নের উত্তর খুঁজে বের করা। কেপলারের পাঠানো তথ্য-উপাত্ত এক করে ওই উত্তর খোঁজার চেষ্টা শুরু করেন বিজ্ঞানীরা।
কেপলারের চার বছরের অভিযানে দুই হাজার ৩৩৫টি গ্রহ খুঁজে পাওয়া যায়। এগুলোর মধ্যে ৫০টি গ্রহের তাপমাত্রা একেবারেই পৃথিবীর মতো। এ ছাড়া খুব শিগশিগই গ্রহে পরিণত হবে এমন এক হাজার ৬৯৯টি বস্তুর সন্ধান পায় কেপলার। তবে পৃথিবীর সন্ধানে শুধু কেপলারই বের হয়নি।  বিভিন্ন সময়ে চালানো অভিযানে সব মিলিয়ে তিন হাজার ৬০০টি গ্রহের সন্ধান পাওয়া যায়। 
Read more ...

২০ বছর পর টাইটানিকের ‘জ্যাক ও রোজ’

তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়েই তাঁদের বন্ধুত্ব শুরু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ আর জ্যাকের প্রেমের রসায়নটা ছিল চমৎকার। ঐতিহাসিক ওই ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন। 

২০ বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স। আর কেট ও ক্যাপ্রিওর সম্পর্ক? এখনো দুর্দান্ত। 

ডেইলি মেইল জানিয়েছে, কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লিওনার্দোর পরিবেশভিত্তিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট। 
হিন্দুস্তান টাইমসের খবরে আরো জানা যায়, ফ্রান্সের সেইন্ট ট্রপেজে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। 
দীর্ঘ কয়েক বছর পর লিওনার্দো ডি ক্যাপ্রিও (৪২) এবং কেট উইন্সলেটকে (৪১) আবার ২০০৮ সালে ‘রেভুশনারি রোড’ ছবিতে একসঙ্গে দেখা যায়। 
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যানসারে আক্রান্ত মানুষদের জন্য কাজ করছেন।  
Read more ...

প্রথম দিনে সুবিধা করতে পারেনি সঞ্জয় দত্তের ‘ভূমি’


সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গিয়েছিল পিকে চলচ্চিত্রে। এরপর জেল-জরিমানার জটিলতায় চলচ্চিত্র থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন এই অভিনেতা। অবশেষে নানা চড়াই উৎরাই পার হয়ে গতকাল মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের ‘ভূমি’।
নিজের বলিউড প্রত্যাবর্তনের ছবি দিয়ে প্রথম দিনে বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেননি সঞ্জয় দত্ত। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, প্রথম দিনে বক্স অফিসে মাত্র দুই কোটি ২৫ লাখ রুপি আয় করতে পেরেছে ‘ভূমি’।
গোটা ভারতজুড়ে প্রায় এক হাজার ৮৯৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভূমি’। এতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও বক্স অফিসে ‘ভূমি’কে বেশ ভালোই প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। কারণ একই দিনে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুরের ‘হাসিনা পার্কার’ এবং হলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কেল’। এ ছাড়া এ সপ্তাহে মুক্তি পাওয়া রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ও রয়েছে এ প্রতিযোগিতার তালিকায়। যদিও ‘ভূমি’তে সঞ্জয় দত্তের অভিনয়কে তাঁর এ যাবৎ কালের সেরা অভিনয় হিসেবে আখ্যা দিয়েছেন ছবিটির পরিচালক ওমাং কুমার।
‘ভূমি’ ছবিতে বাবা ও মেয়ের বন্ধনের পাশাপাশি একটি প্রতিশোধমূলক গল্পও ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ব্যতিক্রমধর্মী অ্যাকশনে দেখা যাবে সঞ্জয়কে। ছবিটিতে সঞ্জয় দত্তের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অদিতি রায় হায়দারি। ছবির কাহিনী লিখেছেন সন্দীপ সিং।
সঞ্জয় দত্ত, অদিতি রায় হায়দারি ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শারদ কেল্কার, শেখর সুমন, সিদ্ধান্ত গুপ্ত। এ ছাড়া একটি আইটেম গানে রয়েছেন সানি লিওন। ছবিটির সংগীতের দায়িত্বে রয়েছেন শচিন-জিগার।  প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, সন্দীপ সিং, ওমাং কুমার।
Read more ...

দেখুন ঢাকা অ্যাটাক মুভির ট্রেইলার ২০১৭

দেখুন ঢাকা অ্যাটাক মুভির  ট্রেইলার 







Read more ...