Tuesday, September 26, 2017

২০ বছর পর টাইটানিকের ‘জ্যাক ও রোজ’

তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়েই তাঁদের বন্ধুত্ব শুরু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ আর জ্যাকের প্রেমের রসায়নটা ছিল চমৎকার। ঐতিহাসিক ওই ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন। 

২০ বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স। আর কেট ও ক্যাপ্রিওর সম্পর্ক? এখনো দুর্দান্ত। 

ডেইলি মেইল জানিয়েছে, কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লিওনার্দোর পরিবেশভিত্তিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট। 
হিন্দুস্তান টাইমসের খবরে আরো জানা যায়, ফ্রান্সের সেইন্ট ট্রপেজে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। 
দীর্ঘ কয়েক বছর পর লিওনার্দো ডি ক্যাপ্রিও (৪২) এবং কেট উইন্সলেটকে (৪১) আবার ২০০৮ সালে ‘রেভুশনারি রোড’ ছবিতে একসঙ্গে দেখা যায়। 
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যানসারে আক্রান্ত মানুষদের জন্য কাজ করছেন।  

No comments:

Post a Comment